Logo
শিরোনাম

ই-টিকিট চালু হচ্ছে রাজধানীর লোকাল বাসে

প্রকাশিত:শনিবার ০৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পরীক্ষামূলকভাবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে রাজধানীর লোকালবাসে ই-টিকিট ব্যবস্থা চালু হতে যাচ্ছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১ সেপ্টেম্বর এ বিষয়ে একটি চুক্তি সই করা হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে ই-টিকেটিং সহযোগী প্রতিষ্ঠান 'যাত্রী সার্ভিসেস লিমিটেড'-এর সঙ্গে পাইলট প্রকল্প হিসেবে প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, অছিম পরিবহন, নূর-ই মক্কা পরিবহন ও বসুমতিসহ মোট ৫টি কোম্পানিতে এই সুবিধা চালু করা হচ্ছে। 

নিউজ ট্যাগ: ই-টিকিট

আরও খবর