
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নির্বিঘ্নে চলাচলের জন্য গাজীপুরে শনিবারের নির্ধারিত বাংলাদেশ স্কাউটসের কর্মসূচি স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানান।
তিনি বলেন,
“বিশ্ব
ইজতেমায় মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে গাজীপুরে প্রধানমন্ত্রীর বাংলাদেশ
স্কাউটসের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।”
শনিবার গাজীপুরের
মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রীর ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং
১১তম জাতীয় স্কাউট জাম্বুরিতে যোগ দেওয়ার কথা ছিল। তবে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম
জামাত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার ভোরে রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর
তীরে শুরু হয়েছে।
বিশ্ব ইজতেমার
৫৬তম আসরের এই পর্ব চলবে রবিবার পর্যন্ত। গত ১৩-১৫ জানুয়ারি একই স্থানে ইজতেমার প্রথম
পর্ব অনুষ্ঠিত হয়।

