Logo
শিরোনাম

জাপানের আরও ৭ লাখ টিকা দেশের পথে

প্রকাশিত:শনিবার ৩১ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাপান থেকে আজ শনিবার (৩১ জুলাই) দেশে আসছে ৭ লাখ করোনা ভাইরাসের টিকা। শুক্রবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৭ লাখ অ্যাস্ট্রেজেনেকা টিকা ঢাকায় পৌঁছাবে। এছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও ৬ লাখ টিকা আসবে। এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

উল্লেখ্য, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।


আরও খবর