Logo
শিরোনাম

জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

প্রকাশিত:শুক্রবার ২৬ মার্চ ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে বাংলাদেশ সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

দুই দিনের সফরে শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে ঢাকায় পৌঁছান নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভারতীয় প্রধানমন্ত্রী। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বাঙালির স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে তিনি কিছু সময় নীরবতা পালন করেন।

পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ভারতের প্রধানমন্ত্রী।

স্মৃতিসৌধে মোদীর শ্রদ্ধা নিবেদন ও গাছের চারা রোপণের ছবি টুইটারে শেয়ার করেছে ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর।




আরও খবর