
সারা দেশে শুরু হয়েছে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন। গতকাল বুধবার শুরু হওয়া চার দিনের এ ক্যাম্পেইন চলবে আগামী রোববার পর্যন্ত। তবে, শুক্রবার এ কার্যক্রম বন্ধ থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবার (এনএনএস) সার্বিক ব্যবস্থাপনায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হয়েছে।
এর আগে, স্বাস্থ্য
অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা এক বিজ্ঞপ্তিতে জানায়—জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সি শিশুদের এক লাখ আইইউ মাত্রার একটি নীল
ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি শিশুদের দুই লাখ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো
হবে।
দেশের সব ইপিআই
কেন্দ্র এবং স্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে চার দিন পরিচালিত হবে এ ক্যাম্পেইন। নির্ধারিত
ইপিআই শিডিউল অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডের (পুরনো) আটটি সাব-ব্লকে সপ্তাহের চার কর্মদিবসে
নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও স্বেচ্ছাসেবী
কর্তৃক উদ্দিষ্ট শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ ছাড়া কমিউনিটি
ক্লিনিক ও অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পৌরসভা
ও সিটি করপোরেশন এলাকায়ও ইপিআই কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চলবে।
সারা দেশে মোট
দুই কোটি ২০ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন পরিচালিত হবে বলে
জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

