Logo
শিরোনাম

জাতীয় নিরাপত্তা সেলের নতুন প্রধান নির্বাহী শহীদুল ইসলাম

প্রকাশিত:রবিবার ০৪ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মন্ত্রিপরিষদ বিভাগের অধীন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মীর শহীদুল ইসলাম। তাকে দুই বছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দিয়ে রোববার (৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে শহীদুল ইসলাম এ নিয়োগ পেয়েছেন। আগামী ১৫ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

বর্তমানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তার তিন বছরের চুক্তির মেয়াদে শেষ হচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর।


আরও খবর