Logo
শিরোনাম

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণ জাতীয় সম্প্রচারমাধ্যমগুলোতে প্রচার করা হবে।

মহান বিজয় দিবস আগামীকাল ১৬ ডিসেম্বর। বিজয়ের ৫১ বছর পূর্তির দিন শুক্রবার। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন এটি। প্রতি বছর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী।


আরও খবর