Logo
শিরোনাম

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২

প্রকাশিত:রবিবার ০৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঝিনাইদহ থেকে বসির আহাম্মেদ,

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত ও প্রতিপক্ষের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ভিপিসহ ৩ ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-নয়ন মিয়া ও সম্রাট জোয়ার্দ্দার। শনিবার রাতে সদর উপজেলার কোরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দুইজন মামলার অন্যতম আসামি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সরকারি ভেটেরিনারি কলেজছাত্র সংসদের জিএস সজীবুল হাসানসহ দুজনকে কুপিয়ে জখম করে তার প্রতিপক্ষরা। হামলাকারীদের থেকে বাঁচতে মোটরসাইকেলযোগে পালানোর সময় ভিপিসহ তিন ছাত্রলীগ নেতা নিহত হয়।

এ ঘটনায় শনিবার বিকেলে হামলায় আহত সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের জিএস সজীবুল হাসান বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেন।


আরও খবর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩