
জনগনের প্রাপ্য
ন্যায় বিচার ও সেবা নিশ্চিত করতে প্রশাসনের ক্যাডারদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। বিসিএস প্রশাসনে নতুন নিয়োগ প্রাপ্তরা কাজ শুরু করতে যাচ্ছেন তারা যেন
মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সচেষ্ট হোন তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আইন
ও প্রশাসনিক প্রশিক্ষণ কোর্স শেষে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর শাহবাগে
বিসিএস প্রশাসন একাডেমীতে ১২১,১২২ও ১২৩তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও
সনদ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনপ্রশাসনের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রশাসনের নবীন কর্মকর্তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিসিএস কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে কাজ করতে হবে জনগনের সেবক হিসেবে।
উন্নয়ন দেশের মর্যদা অক্ষুন্ন রেখে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে তরুণ কর্মকর্তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে প্রশাসনের নতুন কর্মকর্তাদের ভুমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

