Logo
শিরোনাম

কাল থেকে ঢাকা বিমানবন্দরে রাতে ৫ ঘণ্টা বন্ধ থাকবে বিমান চলাচল

প্রকাশিত:বুধবার ০১ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সংস্কার কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ ঘণ্টা করে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কার কাজের জন্য আগামীকাল বুধবার থেকে আগামী ৩ এপ্রিল পর্যন্ত রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এ কারণে সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের সংখ্যা বেশি থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবার মান বাড়াতে রানওয়ের সেন্ট্রাল লাইনে লাইট স্থাপন করা হবে। ফ্লাইট চলাচলের বিষয়ে বিমানবন্দরের এটিএম বিভাগ থেকে নোটাম জারি করা হয়েছে।


আরও খবর