Logo
শিরোনাম

খালেদা জিয়াকে রাতে হাসপাতালে নেওয়া হবে

প্রকাশিত:মঙ্গলবার ২৭ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্বিতীয়বারের মতো আবারো সিটি স্ক্যান করার জন্য হাসপাতালে নেওয়া হবে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। খালেদা জিয়ার নিরাপত্তার জন্য ইতিমধ্যে পুলিশ কমিশনারকে বিএনপির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের থেকে ভালো আছেন। কোভিডের ডেঞ্জার পিরিয়ড পার হয়ে গেছে। তিনি আশংঙ্কামুক্ত।

করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিন পর গত শনিবার দুপুরে নমুনা নেওয়া হয় বেগম জিয়ার। দ্বিতীয় টেস্টের ওই রিপোর্টেও তার করোনা পজিটিভ আসে।

এর আগে গত ১৫ এপ্রিল রাতে বাড়তি সতর্কতার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার সিটি স্ক্যান করা হয়। পরে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, সিটি স্ক্যানে যেটি ধরা পড়েছে, অত্যন্ত মিনিমাম, সত্যিকার অর্থে মাইল্ড পর্যায়েও পড়ে না।  সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্ট দেখে আগের ব্যবস্থাপত্রের সাথে শুধু নতুন একটি ওষুধ যুক্ত করা হয়।

গত ১১ এপ্রিল বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ হন। এরপরে দ্রুত বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীরে নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে গুলশানের বাসা ফিরোজায় তার চিকিৎসা শুরু হয়।


আরও খবর