Logo
শিরোনাম

খালেদা জিয়া আবারও হাসপাতালে যাচ্ছেন

প্রকাশিত:শনিবার ১৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার পুলিশ কমিশনারকে বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়া আসার সময় নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা

চিকিৎসার জন্য আজ বিকেলে আবারও হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে খালেদা জিয়াকে।

এদিকে, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার পুলিশ কমিশনারকে বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়া আসার সময় নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বলেও জানান শায়রুল কবির খান।


আরও খবর