Logo
শিরোনাম

খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই

প্রকাশিত:রবিবার ০৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | ৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই। খ্যাতিমান এই চিত্রশিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে সুরজিৎ রায় চৌধুরী।

রোববার বেলা ২টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন।

সুরজিৎ রায় চৌধুরী জানান, গত তিন দিন তার বাবার শরীরের অবস্থার অবনতি হয়। জ্বর কোনোভাবে নামছিল না। ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন। এক সপ্তাহ পর তাকে বাসায় নেয়া হয়। ১৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন আবার তাকে হাসপাতাল ভর্তি করা হয়। আজ সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

সমরজিৎ রায় চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে। চিত্রকলায় অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পেয়েছেন।


আরও খবর