Logo
শিরোনাম

করোনা: ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু, শনাক্ত ৫৫৭

প্রকাশিত:রবিবার ০২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৫৭ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে।

এছাড়া একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭ জন। মারা যাওয়া নারী রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।

রোববার (২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে মৃত্যু হয় প্রথম একজনের।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর