Logo
শিরোনাম

করোনায় আজও বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

প্রকাশিত:রবিবার ১৪ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ নভেম্বর ২০২৩ | ১৫৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫১ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে।

শনিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু এবং ২২১ জন রোগী শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর