Logo
শিরোনাম

করোনায় আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৯

প্রকাশিত:শনিবার ০২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৮ অক্টোবর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৮৯ জনের। যা সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৭ মে ৬৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৫৫ জনে। গতকাল শুক্রবার তার আগের ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৮৯ জনের। যা সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৭ মে ৬৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জনে।

শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয়। রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ধীরে ধীরে করোনা আক্রান্তে মৃত্যু ও শনাক্তের হার বাড়ছে।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর