Logo
শিরোনাম

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৪৩

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১২৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪১১ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪৩ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্ত মোট ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জন।

এদিকে, দেশে ১৯ অক্টোবর সকাল ৮টা থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৬৮ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।


আরও খবর