Logo
শিরোনাম

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

প্রকাশিত:শুক্রবার ১৪ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১০৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৩ জনে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ০৭২ জন। একই সময়ে ৪ হাজার ৮১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ। 

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর