
দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৫১০টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৮৬৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৪৭টি নমুনা
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৭৬ জন। এর আগে বুধবার (৯ জুন) দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৩৪ জনের এবং শনাক্ত হয়েছিল ২ হাজার ৫৩৭ জন।
বৃহস্পতিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৫১০টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৮৬৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৪৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬১ লাখ ২৬ হাজার ২৩৮। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।
একই সময়ে হয়েছেন ২ হাজার ৬১ জন। দেশে করোনায় সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৫৯ হাজার ৬৩০ জন। আর এই সময় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ।

