Logo
শিরোনাম

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২১৪

প্রকাশিত:শুক্রবার ০২ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। তাকে নিয়ে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৩২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। আর গত ২৪ ঘণ্টায় আরও ২১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১২ হাজার ৩৭৬ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৫৬ হাজার ৯৭৫ জন।


আরও খবর