Logo
শিরোনাম

করোনায় কমলো মৃত্যু, বাড়লো শনাক্ত

প্রকাশিত:সোমবার ১৬ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট ২৪ হাজার ৩৪৯ জনের প্রাণহানি হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে ছয় হাজার ৯৫৯ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে অধিদফতর। তাদের নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে শনাক্ত হলেন ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন নয় হাজার ২৬৮ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে সুস্থ হলেন ১৩ লাখ এক হাজার ৯৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৮০৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ১৫টি।

দেশে এখন পর্যন্ত মোট ৮৪ লাখ ৪১ হাজার ৫৩৬ টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে জানিয়ে অধিদফতর জানায়, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬২ লাখ ৪৪ হাজার ৪২৮ টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ১০৮টি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


আরও খবর