Logo
শিরোনাম

করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

প্রকাশিত:রবিবার ১৭ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৩১৪ জন। এর আগে গতকাল শনিবার (১৬ অক্টোবর) ৬ জনের মৃত্যু এবং ২৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলো।

রোববার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।


আরও খবর