Logo
শিরোনাম

ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ: ওবায়দুল কাদের

প্রকাশিত:সোমবার ০৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারাদেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যানচলাচলের জন্য সচল রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

দায়সারাভাবে কাজ না করে নিজ নিজ জায়গা থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়কে কোথাও যেন যানজট না হয়। সেজন্য কঠোরভাবে মনিটরিং করতে হবে।

এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) এলাকায় যানচলাচলে জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ অন্য কর্মকর্তারা।


আরও খবর