Logo
শিরোনাম

লঞ্চ দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত:শুক্রবার ২৪ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৩২৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামক যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় শোক প্রকাশ করেন তিনি।

এর আগে এ ঘটনায় পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ৩টার দিকে লঞ্চে আগুন লেগে ৩৩ জনের প্রাণহানি এবং আরও ৭০ জনেরও বেশি যাত্রী দগ্ধ হয়েছে। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে দপদপিয়া এলাকায় পৌঁছলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


আরও খবর