Logo
শিরোনাম

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

প্রকাশিত:সোমবার ১৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৫০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাদারীপুরের মস্তফাপুরে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সুশান্ত বালা (৩০) সদর উপজেলার বড় বাহাদুরপুর গ্রামের আপেল বালার ছেলে।

মস্তফাপুর হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, সকাল ৯টার দিকে সদর উপজেলার মস্তফাপুর হর্টিকালচার সেন্টারের কাছে ঢাকা বরিশাল মহাসড়কে দ্রুতগামী কোন বাস বা ট্রাক সুশান্ত বালাকে চাপা দিয়ে চলে যায়। ওই সময়ে রাস্তা ফাঁকা থাকায় বাস নাকি ট্রাক তাকে চাপা দিয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর

পুকুরে ভেসেছিল চা দোকানির মরদেহ

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩