
মেহেরপুরে গাংনীতে জামায়াতের ৩০ নেতাকর্মীকে
আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জামায়াতের দলীয় চাঁদা উত্তোলনের খাতা, লিফলেট
ও জিহাদি বই জব্দ করা হয়।
গোপন বৈঠক চলাকালে শনিবার রাত ১০টার সময়
উপজেলার নওয়াপাড়া চৌধুরী মসজিদ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাদের দলীয় চাঁদা (ইয়ানত) উত্তোলনের খাতা, লিফলেট ও কিছু জিহাদী বই জব্দ করা হয়েছে। তাদের থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

