Logo
শিরোনাম

মোদির মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর সমবেদনা

প্রকাশিত:শনিবার ৩১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৫৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে আমি, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে, আপনার প্রিয় মা শ্রীমতি হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হীরাবেনকে একজন গর্বিত মা’ হিসেবে উল্লেখ করে চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, আমরা দেখেছি একজন মা, প্রেরণাদাতা ও পরামর্শদাতা হিসেবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল।’

তিনি বলেন, আপনার মায়ের সাথে আপনার অত্যন্ত গভীর সম্পর্ক এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রজন্মের পর প্রজন্মের সবার কাছে অনুকরণীয় নজির হয়ে থাকবে। আপনার এ সম্পর্ক গভীর পারিবারিক মূল্যবোধ প্রতিফলিত করে যা আমাদের সমাজ অনাদিকাল থেকে লালন করে আসছে।’

হীরাবেন মোদির পরলোক গমনের মধ্য দিয়ে আমরা সারল্য, পবিত্রতা ও মূল্যবোধে পরিপূর্ণ এক শতাব্দীর জীবনকালের সমাপ্তি প্রত্যক্ষ করেছি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শোকের এই সময়ে, আপনি, আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং যারা তার গৌরবময় জীবন ও আশীর্বাদে ধন্য হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা।’ প্রধানমন্ত্রী হীরাবেন মোদির বিদেহী আত্মার মুক্তি কামনা করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গুজরাট রাজ্যের একটি হাসপাতালে ৯৯ বছর বয়সে মারা গেছেন মোদির মা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

কিছু প্রকল্প উদ্বোধন করতে পশ্চিমবঙ্গ রাজ্যে এসেছিলেন মোদি, মায়ের মৃত্যুর খবর পেয়ে গুজরাটে ছুটে যান। গত ৪ ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচনের সময় নিজ বাড়িতে মায়ের সঙ্গে শেষবার দেখা হয় প্রধানমন্ত্রী মোদির।

হীরাবেন মোদির ছোট ভাইসহ পরিবারের সঙ্গে থাকতেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি মন্ত্রীরা একে একে শোক জানাচ্ছেন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতাও শোক জানিয়েছেন।


আরও খবর