Logo
শিরোনাম

মওলানা ভাসানীকে সম্মান না করলে গুনাহ হবে: ডা. জাফরুল্লাহ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সম্মান না করলে গুনাহ (পাপ) হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওলানা ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, বাংলাদেশের নির্মাতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, অন্য কেউ নয়। নকল নির্মাতা দেশকে ঘিরে ধরেছে। আমাদের সাবধান থাকতে হবে। ঐক্যের প্রয়োজনে সবাইকে একত্রিত হতে হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, আমাদের অবশ্যই রাস্তায় থাকতে হবে। সবাইকে সম্মিলিত আন্দোলন করতে হবে। মওলানা ভাসানীর দেখানো পথে আমাদের অগ্রসর হতে হবে। মওলানা ভাসানী জাতিকে নির্মাণ করেছেন। তাই তাকে শ্রদ্ধা করতে হবে। তাকে সম্মান করা না হলে অন্যায় ও গুনাহ করা হবে।

ডা. জাফরুল্লাহ বলেন, আজ বাংলাদেশে কোনো গণতন্ত্র নাইএটা আমরা সবাই জানি। এই সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, পৃথিবীর কোনো স্বৈরশাসক বেশি দিন টিকে নাই। পারভেজ মোশারফ মারা গেছেন। আমরা চাই আপনি বেঁচে থাকেন এবং বিচারের সম্মুখীন হন। রাস্তায় আপনার পাশেই থাকব। আপনার প্রতি কোনো অন্যায় হতে দেব না। আপনি খালেদা জিয়ার প্রতি অন্যায় করছেন। সেই অন্যায় যেন রিপিট না হয়।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।


আরও খবর