Logo
শিরোনাম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ১৮ বছর পর গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ১৮ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৯৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০০৩ সালে ফেনী জেলার সোনাগাজীতে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ বছরের মেয়েকে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৮ বছর ধরে পলাতক আসামি লাতুকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ বিষয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


আরও খবর