Logo
শিরোনাম

ময়মনসিংহ মেডিকেলে মারা গেলেন আরও ১০ জন

প্রকাশিত:বুধবার ২৫ আগস্ট ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২৫৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনায় এবং ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

ডা. মুন আরও জানান, ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯৮ জন। এর মধ্যে ১১ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

এদিকে জেলায় এক দিনে ৮০৩ জনের নমুনা পরীক্ষায় ১৬০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।


আরও খবর