Logo
শিরোনাম

ময়মনসিংহে নিজ বাড়িতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত:শুক্রবার ১১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের গৌরীপুরে জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় ওই শিক্ষার্থীর বাসা থেকে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা উপজেলার মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কালনের ছেলে। তিনি রাজধানীর ইর্স্টান ইউনিভার্সিটির আইন বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী। 


আরও খবর