Logo
শিরোনাম

ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত:শনিবার ১৫ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ‍্যায় চায়না মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. বাবু (২৫), ইয়াসিন মিয়া (১৮) ও রিপন মিয়া (২৮)। তারা সবাই ত্রিশাল উপজেলার কালীবাজার ও সেনবাড়ী এলাকার বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি মোটরবাইক আরোহীদের পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরতর জখম হয়ে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন‍্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর