Logo
শিরোনাম

নেত্রকোনায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৩২

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নেত্রকোনায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ পুলিশসহ অন্তত ৩২ জন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রধান সড়কটি বন্ধ হয়ে গেলে পুলিশ সড়কটি ছেড়ে দিতে বলে। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ বাধে।

এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ ১২ পুলিশ সদস্য আহত হন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।


আরও খবর