Logo
শিরোনাম

নির্বাচ‌ন নিয়ে ভবিষ্যদ্বাণী এখনই নয়: সিইসি

প্রকাশিত:সোমবার ০৭ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নির্বাচন সম্পর্কে এখনই ভবিষ্যদ্বাণী করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (৬ মার্চ) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নবনিযুক্ত নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, কমিশন হিসেবে তারা মাত্র দায়িত্ব নিয়েছেন। তাদের আরও সময় দিতে হবে। একটু সময় যাওয়ার পর যথাসময়ে তারা এ ব্যাপারে জানাতে পারবেন।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিইসি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর বঙ্গবন্ধু ভবনের মন্তব্য বইতে স্বাক্ষর করেন সিইসি।

সে সময় আরও উপস্থিত ছিলেন নবনিযুক্ত নিবার্চন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, নিবার্চন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রমুখ।


আরও খবর