Logo
শিরোনাম

অবশেষে পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

প্রকাশিত:বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অবশেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল মঙ্গলবার ই-মেইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

কয়েকদিন আগে জালাল ইউনুস জানিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেলে পরিবর্তন আসতে যাচ্ছে । তবে তিনি খোলাসা করে কিছু বলেননি। সেদিন অনেকে ধারণা করেছিল বাংলাদেশ ক্রিকেটে ডমিঙ্গো অধ্যায় শেষ হতে যাচ্ছে। আজ সকালে  জানা গেল- ডমিঙ্গো সরে দাঁড়িয়েছেন।


আরও খবর