Logo
শিরোনাম

অক্টোবর-নভেম্বরে উদ্বোধন বঙ্গবন্ধু টানেল: সেতুমন্ত্রী

প্রকাশিত:বুধবার ০৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল চলতি বছরের অক্টোবর-নভেম্বরে দুই ভাগে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টস ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‌বিএসআরএফ সংলাপেঅংশ নিয়ে তিনি এ কথা জানান।

এতে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি তপন বিশ্বাস, আর সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক মাসউদুল হক।

সেতুমন্ত্রী বলেছেন, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের একটি টিউব অক্টোবরে আর আরেকটি নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, কালনা সেতুর নির্মাণ কাজ এ মাসেই শেষ হবে। অক্টোবরের যেকোনো সময়, প্রধানমন্ত্রী যখন সময় দেবেন এটি উদ্বোধন করা হবে।

ওবায়দুল কাদের জানান, মেট্রো রেলের উত্তরা-আগারগাঁও অংশের উদ্বোধন ডিসেম্বরে। আর মতিঝিল পর্যন্ত হবে আগামী বছরের ডিসেম্বরের আগেই।


আরও খবর