Logo
শিরোনাম

‘অপরাধে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়’

প্রকাশিত:শুক্রবার ১৩ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছেন তাদেরও শাস্তি হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর দুই একজন সদস্য অন্যায় করতে পারেন। পুলিশ বাহিনীর কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। তবে করোনাকালে পুলিশ বাহিনী উজ্জ্বল ভূমিকা পালন করেছে। তাদের অনেক ভালো কাজ আছে। ১০ বছর আগের বাহিনী আর এখনকার বাহিনীর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে।


আরও খবর