Logo
শিরোনাম

অর্থনীতিতে অনন্য অবদান রাখা এক প্রাজ্ঞ মানুষকে হারালাম: তথ্যমন্ত্রী

প্রকাশিত:শনিবার ৩০ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৪৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমরা দেশের অর্থনীতিতে অনন্য অবদান রাখা একজন প্রাজ্ঞ, বিজ্ঞ, ভদ্র মানুষকে হারালাম। তিনি আপাদমস্তক একজন ভদ্রলোক ছিলেন।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত প্রবীণ রাজনীতিক আবুল মাল আবদুল মুহিতের মরদেহে পুষ্পস্তবক অর্পণকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ যে আজকে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ যে আজকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সহায়তা করেছেন। তিনি বলেন, আবুল মাল আবদুল মুহিতের মাধ্যমে দেশে মোট ১২টি বাজেট পেশ হয়েছে।

ভব্যতা-ভদ্রতাসহ অনেক কিছু তার কাছে শেখার ছিল উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, কনিষ্ঠ ও অনুজদের মুহিত ভাই যেভাবে আপন করে নিতেন, তা ছিল অভাবনীয়। তার মৃত্যু আমাদের দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।


আরও খবর