Logo
শিরোনাম

পার্ক উদ্বোধন করতে তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:শনিবার ১১ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দুই দিনের সফরে তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার রাতে তুরস্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। দেশটির রাজধানী আঙ্কারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পার্ক হচ্ছে। সফর কালে এই পার্কটি উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী নিজেই।

তিনি বলেন, কালকে যাবার কথা। ছোট একটা সফর। সফরটা দুই দিনের হবে। তুরস্কে বঙ্গবন্ধুর নামে একটি পার্ক করা হয়েছে, সেটি উদ্বোধন করতে যাব। তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুর সঙ্গে বৈঠক হতে পারে ড. মোমেনের।


আরও খবর