Logo
শিরোনাম

পাস নিয়ে ঢোকা যাবে সচিবালয়ে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২৭৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনার কারণে ২০২০ সালের ১৯ মার্চ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ করেছিল সরকার। অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে সীমিত আকারে পুনরায় দর্শনার্থী প্রবেশের পাস ইস্যু শুরু হবে।

বুধবার (২৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, করোনা প্রতিরোধে সচিবালয়ের দৈনিক দর্শনার্থী প্রবেশ পাস স্থগিত করা হয়েছিল। আগামী ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে জরুরি প্রয়োজনে সচিবালয়ে দৈনিক সীমিত আকারে দর্শনার্থী প্রবেশ পাস ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর পক্ষে তাদের একান্ত সচিবরা ১০টি, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব এবং সচিবদের পক্ষে তাদের একান্ত সচিবরা ৫টি এবং অতিরিক্ত সচিবরা ৩টি করে পাস ইস্যু করতে পারবেন।


আরও খবর