Logo
শিরোনাম

পদ্মা বহুমুখী সেতুর স্প্যানের ওপরের সড়কে চলছে বিটুমিনের কার্পেটিং

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের স্বপ্নের পদ্মা বহুমুখী সেতুর স্প্যানের ওপরের সড়কে এখন দেওয়া হয়েছে পিচ ঢালাইয়ের কাজ (বিটুমিনের কার্পেটিং)। এ সময় পুরো ৪ ইঞ্চি করে পিচ ঢালাই দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ জুলাই) থেকে শুরু হয়েছে সেতুর জাজিরা প্রান্তে ৪০ ও ৪১ নম্বর পিলারের স্প্যানের ওপরের সড়ক পথে পিচ ঢালাই কাজ।

জানা গেছে, প্রথম দিনে সেতুর ৬০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থ অংশের পিচ ঢালাই কাজ করা হয়েছে। সেতুর কাজ শেষের পথে এখন, সড়ক পথে পিচ ঢালাই কাজ শুরু হলো। পিচ ঢালাইয়ের কাজ শেষ হলেই গাড়ি চলতে পারবে।

পদ্মাসেতু প্রকল্প সূত্রে জানা গেছে, গত ৩০ জুন পর্যন্ত পদ্মা সেতুর ৯৪ শতাংশ অগ্রগতি হয়েছে। পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৭ শতাংশ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, প্রথম দিনে মঙ্গলবার সেতুর ৬০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থ অংশের পিচ ঢালাই কাজ করা হয়েছে। এর আগে গত ২০ জুলাই সেতুর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়। সেতুতে বসানো হয়েছে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্লাব।

সূত্র জানায়, নতুন করে প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের জুন নাগাদ করার প্রস্তাব করা হয়েছে। তবে প্রকল্পের ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা থাকছে।


আরও খবর