Logo
শিরোনাম

‘পদ্মা সেতুতে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে’

প্রকাশিত:বুধবার ২৯ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দীর্ঘ প্রতিক্ষার পদ্মা সেতুতে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের এ কথা বলেন তিনি।

পদ্মার দুই পাড়ে দুটি থানা স্থাপন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, থানাগুলোতে যথেষ্ট সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে। যাতে নাশকতা কিংবা কোনো ধরণের ঘটনা না ঘটে সেজন্য আমরা সজাগ রয়েছি।

এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, সেখানে ক্যামেরা বসানো আছে। সব কিছু নজরদারিতে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পদ্মা সেতুতে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ আছে।

বুধবার (২৯ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার ২ পাড়ে দুটি থানা স্থাপন করা হয়েছে জানিয়ে বলেন, থানাগুলোতে যথেষ্ট সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে। যাতে নাশকতা কিংবা কোনো ধরণের ঘটনা না ঘটে সেজন্য আমরা সজাগ রয়েছি।

মন্ত্রী পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর বিষয়ে বলেন, মোটরসাইকেলের সিদ্ধান্ত এখনো হয়নি। এটা আমাদের সেতু বিভাগ চিন্তাভাবনা করছে এবং অন্যান্য সংস্থাও এটা নিয়ে আলোচনা করছে।


আরও খবর