Logo
শিরোনাম

পীরগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

প্রকাশিত:সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রংপুরের পীরগঞ্জে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সেলিম মিয়া (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন।

এর আগে এদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেলিম মিয়া উপজেলার ধুলগাড়ী গ্রামের ইমান উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশে একাই খেলছিলো ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি। এসময় প্রতিবেশী সেলিম মিয়া জোরপূর্বক বাঁশঝাড়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। এক পর্যায়ে ধর্ষণের বিষয়টি প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দেয় মেয়েটিকে। ভয়ে মেয়েটি প্রকাশ না করলেও রাতে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়। পরের দিন ওই লম্পট সেলিমের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। অভিযোগের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার সন্ধ্যায় সেলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।  


আরও খবর