Logo
শিরোনাম

পরাজয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ভারতীয়দের

প্রকাশিত:শুক্রবার ১৪ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্যে প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছে ভারত। পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার নির্বাচিত একাদশের বিপক্ষে আজ (১৩ অক্টোবর) একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে ভারতীয়রা।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে ৩৬ রানের লজ্জার হার দেখে মাঠ ছেড়েছে ভারত। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৮ রানের স্কোর দাঁড় করায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। জবাবে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে ১৩২ রান তুলতে পারে ভারতীয়রা।

পার্থে এদিন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে রান পেয়েছেন কেবল দুই ব্যাটসম্যান। ওপেনিংয়ে নামা ডিআরচি শর্ট ৫২ এবং তিনে খেলা নিক হবসন করেন ৬৪ রান। এছাড়া শেষদিকে নেমে ম্যাথু কেলি ১৫ রান করলে লড়াকু স্কোর পায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে এদিন ভারতীয়দের পক্ষে অবশ্য অধিনায়ক রোহিত শর্মা, ইনফর্ম সূর্যকুমার যাদব কিংবা বিরাট কোহলি মাঠে নামেননি। ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গে খেলতে যান ঋষভ পান্ত। রাহুল একপ্রান্তে অসাধারণ খেললেও তাকে সঙ্গ দিতে পারেননি অন্য কেউই।

রাহুল ৫৫ বলে ৯ চার ও ২ ছয়ে ৭৪ রান করে একাই লড়াই করেছেন। হার্দিক পান্ডিয়া ৯ বলে ১৭ রান করে খেলা ধরার চেষ্টা করেছিলেন। এছাড়া অন্য সব ব্যাটসম্যানই ছিল চূড়ান্ত ব্যর্থ। পান্ত ১১ বলে ৯, দিনেশ কার্তিক ১৪ বলে ১০ কিংবা দীপক হুদা ৯ বলে করতে পারেন মোটে ৬ রান।


আরও খবর