Logo
শিরোনাম

প্রাক্তনকে সঙ্গে নিয়ে ঘুরছেন সামান্থা

প্রকাশিত:মঙ্গলবার ১৯ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দক্ষিণী তারকা সামান্থা ও নাগা চৈতন্যর বিচ্ছেদ হয়ে গেছে। একজন আরেক জনের জীবনে এখন শুধুই প্রাক্তন। দুজনের পথও বেঁকে গেছে দুদিকে। তারপরও প্রাক্তনকে সঙ্গে এখনও ঘুরতে হচ্ছে সামান্থাকে। ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে নাগা চৈতন্যকে সঙ্গী করে ঘুরতে হচ্ছে এই অভিনেত্রীর।

সামান্থার শরীরে অন্তত তিনটি ট্যাটু আছে, যেগুলো একেবারেই তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর স্মৃতি বিজড়িত। তার মধ্যে একটি ট্যাটু ঘাড়ের কাছেই, যাতে লেখা ইয়ে মায়া চেসভ। যে তেলেগু ছবির সেটেই দুজনের প্রথম দেখা, ও প্রেম। সেই ছবির গোটা স্মৃতিটাই যে কাঁধে নিয়ে ঘুরছেন সামান্থা।

এটা নিয়ে মুশকিলে পড়েছেন সামান্থা। ট্যাটুগুলো এখন মুছে ফেলার সমস্যায় পোহাবেন কি না বুঝতে পারছেন না। তবে হারে হারে বুঝছেন, যে ভালোবাসার স্রোতকে ট্যাটুর মতো চিরখোদাই না করলেও পারতেন।

ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং পর্বে জনৈক ভক্ত নাকি সামান্থাকে জিজ্ঞেস করেন, এর পর কী ধরনের ট্যাটু করানোর কথা ভাবছেন? এতেই প্রায় চমকে ওঠেন এই অভিনেত্রী। লেখেন, ওরে বাবা! ট্যাটু? জীবনে এই ভুল আর নয়। যদি ছোট থাকতাম নিজেকে আটকাতাম। এই উত্তরের প্রতিক্রিয়ায় দুঃখবোধ করেন অনেকেই, বুঝতে পারেন অভিনেত্রীর মানসিক যন্ত্রণার কথা।


আরও খবর