Logo
শিরোনাম

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দুই হাজার কার্টন খেজুর দিলো সৌদি

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দুই হাজার কার্টন খেজুর দিয়েছে সৌদি আরব সরকার। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিব মো. মোহসীনের কাছে সৌদি সরকারের প্রতিনিধি বাংলাদেশস্থ সৌদি আরব রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক এফেয়াসের দায়িত্বশীল প্রধান আহমেদ বিন হাসান হামাদি এই খেজুর হস্তান্তর করেন।

সচিব মো. মোহসীন বলেন, রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে দুই হাজার কার্টন খেজুর (৪০ মেট্রিকটন) দিয়েছে। এই খেজুর সৌদির কিং সালমান মেরিটরিয়ার কিং রিলিজ সেন্টার থেকে আমাদের জন্য আনা হয়েছে।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইফতারের সময় যারা খেজুর কিনতে পারে না তাদের কাছে পৌঁছানোর জন্য। আমরা জেলা প্রশাসনের কাছে খেজুর পাঠাবো। আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নিউজ ট্যাগ: খেজুর

আরও খবর