Logo
শিরোনাম

প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে ২০ রমজান পর্যন্ত

প্রকাশিত:বুধবার ৩০ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ৩৩৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পবিত্র রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী চলবে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে পবিত্র রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদান সংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গুজব রটানোয় জড়িতদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।


আরও খবর