Logo
শিরোনাম

প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই

প্রকাশিত:শনিবার ১৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তাদের ফেসবুক পোস্টের উল্লেখ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রীর নামে চালু সকল সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট ভুয়া। কাজেই শেখ হাসিনার নামে চালু ভুয়া ফেসবুক আইডির পোস্ট বা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং দেখে কারও বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।


আরও খবর