Logo
শিরোনাম

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

প্রকাশিত:মঙ্গলবার ০১ জুন ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। রাজধানীর বিজয় স্মরণী থেকে রবিবার (৩০ মে) সন্ধ্যায় জ্যামে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর ফোন ছিনতাই হয় বলে মঙ্গলবার (০১ জুন) দুপুরে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।

এম এ মান্নান বলেন, কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। এরপর গাড়িতে থাকা গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। তবে গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, বিজয় স্মরণীতে মন্ত্রীর গাড়ি জ্যামে আটকে ছিলো। গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। মন্ত্রীর পিএস ছিনতাইয়ে ঘটনায় মামলা করেছেন।


আরও খবর