Logo
শিরোনাম

রাজনীতির নামে মানুষের গায়ে হাত দিলে ক্ষমা নেই: প্রধানমন্ত্রী

প্রকাশিত:রবিবার ০৬ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজনীতির নামে মানুষের ওপর আঘাত এলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুস্থ রাজনীতিতে সরকারের আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের ওপর কেউ চড়াও হলে তা সহ্য করা হবে না। আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দশম ও একাদশ নির্বাচনের আগে বিএনপি জামায়াত জোটের রাজনৈতিক সহিংসতার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে দেশের সাধারণ মানুষ। সেসব ভুক্তভোগীদের যাতনার কথা তুলে ধরতে অগ্নি সন্ত্রাসের আর্তনাদঃ বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খন্ডচিত্র শীর্ষক এ আয়োজন কেন্দ্রীয় আওয়ামী লীগের। জাতীয় জাদুঘর মিলনায়তনে এ আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা।

প্রামাণ্যচিত্রে ফুটে ওঠে নির্মমতার আর্তনাদ। বঙ্গবন্ধুকন্যা শোনেন ভুক্তভোগীদের কথা। এসময় সরকার প্রধান বলেন, বিএনপির আন্দোলন মানেই জনগণের কষ্ট। আর আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের কষ্ট লাঘব করার জন্য।

রাজনীতির নামে সহিংসতাকারী ও সন্ত্রাসীদের নামে বিভিন্ন মামলা করা হয়েছে। তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

স্বজনহারা মানুষের পাশে অতীতের মতো ভবিষ্যতেও থাকবেন বলে অঙ্গীকার করে বঙ্গবন্ধুকন্যা। পিএম প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস নয়, দেশের শান্তি ও উন্নতি নিশ্চিত করতে কাজ করছে তার সরকার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।


আরও খবর